About Nishat Afroze

Clinical dietitian Nishat Afroze reviewing a personalized nutrition plan in a modern wellness clinic for NutriNish

স্বাগতম NutriNish-এ!

আমি নিশাত আফরোজ (Nishat Afroze) — একজন পেশাদার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট।

আমার মূল উদ্দেশ্য হলো কোনো কঠিন বা ক্ষতিকর ক্র্যাশ ডায়েট ছাড়াই, বৈজ্ঞানিক ও স্বাস্থ্যকর উপায়ে আপনার দৈনন্দিন জীবনের সাথে মানানসই পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করা। সঠিক খাবারের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনাকে একটি সুস্থ, সুন্দর ও রোগমুক্ত জীবন উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য।

ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (Food & Nutrition Science)-এ উচ্চশিক্ষা সম্পন্ন করার পর থেকে আমি দীর্ঘ দিন ধরে ক্লিনিক্যাল নিউট্রিয়েন্ট ও ডায়েট কাউন্সিলিং নিয়ে কাজ করছি।

ডায়াবেটিস, হরমোনাল জটিলতা কিংবা ওজন নিয়ন্ত্রণ—সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে অসংখ্য মানুষের সুস্থ জীবনযাত্রায় সঙ্গী হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে ওজন নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও দিকনির্দেশনা দিয়ে আসছি। অসংখ্য মানুষের সুস্থ ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করাই আমার সবচেয়ে বড় সাফল্য। এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই আমি প্রতিষ্ঠা করেছি NutriNish — যেন সবাই ঘরে বসেই অভিজ্ঞ ডায়েটিশিয়ানের সঠিক ও কার্যকর পরামর্শ পেতে পারেন।
আপনার সুস্থতার এই যাত্রায় সঠিক গাইডলাইন দিতে আমি পাশে আছি!

আমি বিশ্বাস করি, “খাবার কোনো শত্রু নয়, খাবারই আমাদের সবচেয়ে বড় ওষুধ।

আজকাল অনেকেই দ্রুত ওজন কমাতে গিয়ে কঠোর ক্র্যাশ ডায়েট অনুসরণ করেন, যা শরীরের মারাত্মক ক্ষতি করে এবং চুল পড়া, দুর্বলতা ও হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে। আমার কাজের মূল দর্শন হলো Personalized Nutrition বা ব্যক্তিগতকৃত ডায়েট প্ল্যান।

প্রত্যেক মানুষের শরীরের চাহিদা, রক্তের রিপোর্ট, কাজের ধরন এবং খাদ্যাভ্যাস আলাদা। তাই প্রিয় খাবারগুলো পুরোপুরি বাদ না দিয়ে, খাবারের সঠিক পরিমাণ ও টাইমিং ঠিক করার মাধ্যমেই স্থায়ী সুস্থতা অর্জন সম্ভব।

Services & Specialty (বিশেষত্ব ও সেবাসমূহ)

আমি মূলত যেসব ক্ষেত্রে বিশেষায়িত ডায়েট প্ল্যান ও কাউন্সিলিং প্রদান করে থাকি:

ডায়াবেটিস নিয়ন্ত্রণ (Diabetes Management): রক্তের সুগার নিয়ন্ত্রণে রেখে পুষ্টিকর খাবারের সমন্বিত গাইডলাইন।

পিসিওএস ও হরমোনাল যত্ন (PCOS & Hormonal Balance): মেয়েদের পিসিওএস, অনিয়মিত পিরিয়ড ও থাইরয়েডের সমস্যায় বিশেষ লাইফস্টাইল ও খাবার তালিকা।

ওজন ব্যবস্থাপনা (Weight Management): বৈজ্ঞানিক উপায়ে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো বা বাড়ানোর টেকসই প্ল্যান।

মাতৃত্বকালীন পুষ্টি (Maternal & Child Nutrition): গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর শারীরিক বাড়বাড়ন্তের জন্য পুষ্টিকর ডায়েট।

হৃদরোগ ও প্রেশার (Heart Health & Hypertension): উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমানোর জন্য হার্ট-ফ্রেন্ডলি ডায়েট।

আপনার সুস্থতার চমৎকার এই যাত্রা শুরু হোক আজই! আমার সাথে কনসালটেশন বুক করতে নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ করুন:

ইমেইল: support@nutrinish.com
ওয়েবসাইট: www.nutrinish.com
অ্যাপয়েন্টমেন্ট বুকিং: [Book A Consultation] বোতামে ক্লিক করুন।